প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন অসাংবিধানিক ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর স্থগিতাদেশ বহাল রয়েছে। ওই রায়ে সংশোধিত খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আইনের কয়েকটি ধারা অবৈধ ঘোষণা করা হয়। এর বিরুদ্ধে করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করেছেন আপিল বিভাগ। গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে সাত বিচারপতির বেঞ্চ আপিল মঞ্জুর করে আদেশ দেন।আঞ্চলিক পরিষদের পক্ষে ড. কামাল হোসেন ও সারা হোসেন, রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং রিট আবেদনকারীর পক্ষে আবদুর রাজ্জাক মামলা পরিচালনা করেন।