প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের কিছু অংশের বিরুদ্ধে করা আপিলের ওপর শুনানি গ্রহণ গতকাল রোববার শুরু করেছেন আপিল বিভাগ। শুনানিকালে আদালত তিনজন জ্যেষ্ঠ আইনজীবীকে অ্যামিকাস কিউরি (আদালতের সহায়তাকারী) মনোনীত করেছেন।গতকাল প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চে এ শুনানি হয়। আজও শুনানি হওয়ার কথা। তিন অ্যামিকাস কিউরি হলেন রফিক-উল হক, মাহমুদুল ইসলাম ও আজমালুল হোসেন কিউসি। গতকাল আদালতে আপিলকারী সিদ্দিক আহমেদের পক্ষে আইনজীবী সৈয়দ আমীরুল ইসলাম ও হাসান এম এস আজিম শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।