হাইকোর্টের ২২টি বেঞ্চ পুনর্গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের ২২টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন প্রশাসনিক ক্ষমতাবলে এসব বেঞ্চ পুনর্গঠন করেছেন।কোনো কোনো ক্ষেত্রে বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি পরিবর্তন করা হয়েছে। পুনর্গঠিত বেঞ্চগুলো আজ রোববার থেকে কার্যকর হবে বলে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। গত ২৬ জুন থেকে শুরু হওয়া সুপ্রিম কোর্টের গ্রীষ্মকালীন অবকাশ শেষে আজ উচ্চ আদালত খুলবে।পুনর্গঠিত বেঞ্চের মধ্যে বিচারপতি শেখ রেজোয়ান আলী ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ; বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও বিচারপতি এ কে এম জহিরুল হক; বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গনির সমন্বয়ে গঠিত পৃথক দ্বৈত বেঞ্চকে ফৌজদারি মোশন পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে।ভ্যাট কাস্টমস, সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ, শ্রম আদালত ছাড়া সব রিট শুনানির ক্ষমতা দেওয়া হয়েছে বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি এম ইনায়েতুর রহিমের সমন্বয়ে গঠিত বেঞ্চকে। দুদক ও চাকরিসংক্রান্ত রিট বিষয়াদি পরিচালনার দায়িত্ব পেয়েছেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এ এন এম বশিরউল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ।বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. ফারুক এবং বিচারপতি খোন্দকার মূসা খালেদ ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত পৃথক দ্বৈত বেঞ্চ দেওয়ানি মোশন শুনানির ক্ষমতা পেয়েছেন।বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান; বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ফরিদ আহেমদ এবং বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত পৃথক বেঞ্চের রয়েছে প্রথম আপিল ও দেউলিয়াবিষয়ক আপিল শুনানির ক্ষমতা। একই ধরনের বিষয় পরিচালনার ক্ষমতা পেয়েছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ।বিচারপতি আবদুল আউয়াল ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চকে শ্রম আদালত ও আটকাদেশ-সংক্রান্ত রিট মোশন; বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি সৈয়দ আবু কাওসার মো. দবিরুশ্বানের বেঞ্চকে ২০০৫ সাল পর্যন্ত এবং বিচারপতি মো. আবু তারিক ও বিচারপতি সৌমেন্দ্র সরকার সমন্বয়ে গঠিত বেঞ্চ ২০০৬ সাল পর্যন্ত ফৌজদারি মঞ্জুরীকৃত আপিল পরিচালনার ক্ষমতা পেয়েছেন। এ ছাড়া বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ, বিচারপতি শেখ আবদুল আউয়াল, বিচারপতি এস এম এমদাদুল হকের পৃথক একক বেঞ্চ দেওয়ানি রিভিশন পরিচালনার ক্ষমতা পেয়েছেন। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি কাজী রেজা-উল হকের বেঞ্চ ভ্যাট ও কাস্টমস এবং শ্রম আদালতসংক্রান্ত রিট মোশনের দায়িত্ব পেয়েছেন। বিচারপতি মো. ফজলুর রহমান ও বিচারপতি ভবানী প্রসাদ সিংহ এবং বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি আবদুর রবের সমন্বয়ে গঠিত বেঞ্চ মৃত্যুদণ্ডাদেশ নিশ্চিতকরণ-সংক্রান্ত বিষয় পরিচালনার ক্ষমতা পেয়েছেন।বিচারপতি এ কে এম আবদুল হাকিম ও বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চকে ফৌজদারি মোশন (শুধু রোববার) শুনানি এবং বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি রুহুল কুদ্দুসকে ২০০৯ সাল পর্যন্ত ফৌজদারি মঞ্জুরীকৃত আপিলসংক্রান্ত বিষয়াদি শুনানির ক্ষমতা দেওয়া হয়।