হাইকোর্টের ৩১ বেঞ্চ পুনর্গঠন
হাইকোর্ট বিভাগের ৩১টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক গত বৃহস্পতিবার এসব বেঞ্চ গঠন ও পুনর্গঠন করেন। অবকাশ শেষে আগামীকাল রোববার এসব বেঞ্চ কার্যকর হবে।বিচারপতি মো.আবদুল ওয়াহহ্াব মিঞা ও বিচারপতি কাজী রেজা-উল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চকে সাংবিধানিক বিষয়, লিজ এবং আটকাদেশ-সংক্রান্ত সব রিট মোশন পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে। বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি শেখ হাসান আরিফ; বিচারপতি জিনাত আরা ও বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকীর পৃথক দ্বৈত বেঞ্চকে দুদক-সংক্রান্ত রিটসহ অর্থঋণ আইন হতে উদ্ভূত রিট মোশন শুনানির ক্ষমতা দেওয়া হয়েছে।বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর; বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম আবদুল হাকিম; বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি মো. আব্দুল হাই; বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি মো. রেজাউল হাসান; বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী; বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি বোরহানউদ্দিনের পৃথক পৃথক দ্বৈত বেঞ্চকে ফৌজদারি মোশন, ফৌজদারি আপিল মঞ্জুরির আবেদনপত্র ও তদ্সংক্রান্ত জামিন আবেদন শুনানির এখতিয়ার দেওয়া হয়েছে। বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের বেঞ্চকে জনস্বার্থমূলক আবেদনপত্র ও চাকরি-সংক্রান্ত সব রিট মোশন, বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হক ও বিচারপতি সৈয়দ আবু কাওসার মো. দবিরুশ্বান; বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের পৃথক বেঞ্চকে রাজউক এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ-সংক্রান্ত রিট মোশন পরিচালনার এখতিয়ার দেওয়া হয়েছে। বিচারপতি মো. ফজলুর রহমান ও বিচারপতি আব্দুর রব; বিচারপতি ফারুক আহমেদ ও বিচারপতি মো. আব্দুস সামাদের পৃথক বেঞ্চ ফৌজদারি কার্যবিধির ৪৯৮ ধারায় করা জামিন আবেদন শুনানি করবেন।বিচারপতি আব্দুল আউয়াল ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসানে বেঞ্চকে সেটেলমেন্ট আদালত, শ্রম আদালত ও আটকাদেশ-সংক্রান্ত রিট মোশন; বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি সৌমেন্দ্র সরকারের বেঞ্চকে ভ্যাট ও কাস্টমস, কর-সংক্রান্ত মামলা পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে।বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ফারাহ মাহবুব; বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের পৃথক দ্বৈত বেঞ্চকে ফৌজদারি জেল আপিল, ফৌজদারি আপিল মঞ্জুরির আবেদনপত্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। বিচারপতি সালমা মাসুদ চৌধুরীর একক বেঞ্চকে ফৌজদারি মঞ্জুরিকৃত আপিল, ফৌজদারি রিভিশন-সংক্রান্ত মামলা শুনানির ক্ষমতা দেওয়া হয়।এ ছাড়া বিচারপতি আফজাল হোসেন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দার; বিচারপতি মো. আবু তারিক ও বিচারপতি এম ইনায়েতুর রহিম; বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ; বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর পৃথক দ্বৈত বেঞ্চকে মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ (ডেথ রেফারেন্স)-সংক্রান্ত বিষয় শুনানির ক্ষমতা দেওয়া হয়েছে।বিচারপতি শরীফউদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. নুরুজ্জামান; বিচারপতি শহীদুল ইসলাম ও বিচারপতি মো. রইসউদ্দিন; বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের পৃথক বেঞ্চকে দেওয়ানি মামলা পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে। এ ছাড়া বিচারপতি মাশুক হোসেন, বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি মো. ইমদাদুল হক আজাদ, বিচারপতি মো. আতাউর রহমান খান, বিচারপতি মামনুন রহমানের একক বেঞ্চকে দেওয়ানি মোশন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।