হাইটেক পার্কে হচ্ছে আধুনিক রেলস্টেশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় হাইটেক পার্ক-সংলগ্ন এলাকায় আধুনিক রেলস্টেশন নির্মাণ করা হচ্ছে। এর প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৮ কোটি ৫৯ লাখ টাকা। স্টেশনটির নির্মাণকাজ আগামী বছরের ডিসেম্বরে শেষ হবে। গতকাল সোমবার বিকেলে রেলমন্ত্রী মুজিবুল হক প্রকল্প এলাকা পরিদর্শন শেষে এসব কথা বলেন।
রেলমন্ত্রী বেলা সাড়ে তিনটায় প্রকল্প এলাকায় পৌঁছান। এরপর তিনি কার্যক্রম ঘুরে দেখেন। এখানে আধুনিক রেললাইন, স্টেশন ভবন, আধুনিক সিগন্যালিং সিস্টেম নির্মাণ করা হবে। নির্মাণকাজ শেষ হলে ঢাকা থেকে হাইটেক পার্ক পর্যন্ত বিশেষ কমিউটার ট্রেন সার্ভিস চালু করা হবে।
ইউএনও ছানোয়ার হোসেন বলেন, এক সপ্তাহ ধরে মাটি সমান করা হচ্ছে। আশা করা যাচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন হবে।