হাইড্রোগ্রাফি দিবস উপলক্ষে সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উপলক্ষে গতকাল শুক্রবার বাংলাদেশ নৌবাহিনী চট্টগ্রাম নৌ অঞ্চলে একটি সেমিনারের আয়োজন করে। সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয় ও মেরিটাইম সংস্থার প্রতিনিধি, ন্যাশনাল হাইড্রোগ্রাফিক কমিটির সদস্য এবং সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা অংশ নেন।অনুষ্ঠানে ন্যাশনাল হাইড্রোগ্রাফিক কমিটির চেয়ারম্যান ও সহকারী নৌপ্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী প্রধান অতিথি ছিলেন। আইএসপিআর।