হাইতিতে ঝড়ে বাংলাদেশি পুলিশ আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইতিতে ঝড়ে বাংলাদেশের পুলিশের এক সদস্য আহত হয়েছেন। তাঁর নাম নাসির উদ্দিন। তিনি জাতিসংঘের শান্তি মিশনের হয়ে সেখানে কাজ করছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে ওই ঝড়ের আঘাতে পোর্ট-অ-প্রিন্সে বাংলাদেশি পুলিশের সাতটি তাঁবু সম্পূর্ণ গুঁড়িয়ে যায়। গত জুন মাস থেকে হাইতিতে পুলিশের ১৬০ জন নারী ও ১৬০ জন পুরুষ সদস্য কাজ করছেন। ইউএনবি।