হাইতিতে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান হাইতিতে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গতকাল বুধবার তিনি এক শোক বার্তায় হাইতির প্রেসিডেন্টকে জানান, এ মহাদুর্যোগে বাংলাদেশের জনগণ তাঁদের পাশে রয়েছে।রাষ্ট্রপতি ভূমিকম্পে আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধারসহ আরোগ্য কামনা করেন এবং নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তথ্য বিবরণী।