হাইতিতে সামাজিক ব্যবসা চালু করছেন অধ্যাপক ইউনূস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস হাইতিতে তাঁর ‘সামাজিক ব্যবসা’ চালু করছেন। গত বছর ভূমিকম্পে বিধ্বস্ত হওয়ার পর হাইতি সরকার দেশ পুনর্গঠনের চেষ্টা করছে।অধ্যাপক ইউনূস দুই দিনের সফরে গত বৃহস্পতিবার হাইতি গেছেন। সম্প্রতি তিনি হাইতির পুনর্গঠনে গঠিত অর্থনৈতিক উপদেষ্টা বোর্ডে যোগ দিয়েছেন। এ বোর্ডে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনসহ অনেক গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন।অর্থনীতিবিদেরা বলছেন, অধ্যাপক ইউনূস সামাজিক ব্যবসার মাধ্যমে হাইতির সমস্যার সমাধান করতে চান। ক্ষুদ্রঋণের পথিকৃৎ হিসেবে পরিচিত অধ্যাপক ইউনূস দারিদ্র্য নিরসনে ইতিমধ্যে বিশ্বের কয়েকটি দেশে এই কর্মসূচি চালু করেছেন। এপি।