হাইতির উদ্দেশে চিকিৎসা সহায়তা দলের ঢাকা ত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইতির ভূমিকম্পদুর্গত মানুষকে চিকিৎসা-সহায়তা দেওয়ার জন্য ‘অপারেশন ক্যারিবিয়ান হোপ’-এর আওতায় ৩০ সদস্যের একটি চিকিত্সা-সহায়তা দল গত শুক্রবার হাইতির উদ্দেশে ঢাকা ছেড়ে গেছে।দলটির নেতৃত্ব দিচ্ছেন কর্নেল এম এইচ এম দেলোয়ার হোসেন। দলটিতে সেনাবাহিনী মেডিকেল কোরের ১৭ জন, সিগন্যাল কোরের তিনজন এবং ১০ জন বেসামরিক চিকিৎসক রয়েছেন। গতকাল শনিবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।চিকিৎসা-সহায়তা দলটি তাদের সঙ্গে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং সামরিক চিকিত্সা পরিদপ্তরের সরবরাহ করা প্রয়োজনীয় চিকিত্সা সরঞ্জাম ও ওষুধ নিয়ে যাচ্ছে। দলটি হাইতির রাজধানী পোর্ট অ প্রিন্সে এক মাস অবস্থান করবে। প্রয়োজনে দলের অবস্থানের মেয়াদ বাড়ানো হতে পারে। ইউএনবি।