কৃষিসচিব মনজুর হোসেন বলেছেন, হাইব্রিড ধানের চাষ করে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় তার দায়দায়িত্ব সরকার নেবে না। তবে বীজ আমদানি ও বিক্রয়কারী কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।মনজুর হোসেন বলেন, খাদ্য উৎপাদন বৃদ্ধি পেলেও জনসংখ্যা বৃদ্ধির জন্য এর সুফল পাওয়া যাচ্ছে না। এ জন্য শিক্ষার উন্নয়ন করে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে জনসংখ্য বৃদ্ধি রোধ করতে হবে। দেশি জাতের ধান চাষ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, খাদ্য ঘাটতি মেটাতে কৃষির আরও উন্নয়ন ঘটাতে হবে। গতকাল শুক্রবার সকালে সিরাজগঞ্জ সার্কিট হাউসে মতবিনিময় সভা শেষে মধুমতী-২ হাইব্রিড ধানের ফলন বিপর্যয় প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কৃষি অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক বিকাশ ইন্দু মণ্ডল।এ সভায় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদরুজ্জোহা প্রমুখ বক্তব্য দেন।