হাইব্রিডে ক্ষতিগ্রস্ত কৃষক, অনেক গাছেই শিষ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের কৃষক হজরত আলী চলতি মৌসুমে দুই বিঘা জমিতে আউশের চাষ করেন। ধানগাছ দেখে আশায় বুক বাঁধেন। কিন্তু অধিকাংশ গাছে শিষ না গজানোয় হতাশ হয়ে পড়েছেন তিনি।শুধু হজরত আলী একা নন, মদনা গ্রামের আবদুল মান্নান, ইছাহক বিশ্বাস, জাবের আলী, আবদুল খালেক, আশরাফুল হক ও শরিফুল ইসলাম বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ‘ব্রি-হাইব্রিড ধান-২’ আবাদ করে ক্ষতিগ্রস্ত হন। মদনা এবং পাশের চণ্ডীপুর, প্রতাপপুর ও কুড়ুলগাছি গ্রামের পাঁচ শতাধিক কৃষক নাইকল সিড কোম্পানির বিপণন করা ব্রি-হাইব্রিড ধান-২ ধানের বীজ কিনে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় ৭০০ বিঘা জমির ধান আবাদে সমস্যা দেখা দিয়েছে।উপসহকারী কৃষি কর্মকর্তা আ ন ম মোরশেদ বিল্লাহ জানান, ক্ষতিগ্রস্ত ধানখেত থেকে আফলা ধানগাছের নমুনা সংগ্রহ করে দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর প্রকৃত ঘটনা জানা যাবে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্থানীয় কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে দামুড়হুদা উপজেলায় পাঁচ হাজার ৭৫০ হেক্টর জমিতে আউশের আবাদ করা হয়েছে। এর মধ্যে ৬৫০ হেক্টর জমিতে হাইব্রিড এবং ২৫০ হেক্টর জমিতে স্থানীয় জাতের আউশ আবাদ করা হয়েছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার উপপরিচালক মো. রেজাউল করিম জানান, যেখারে প্রতি হেক্টর (সাড়ে সাত বিঘা) জমিতে স্থানীয় জাতের আউশ গড়ে উ ৎ পাদিত হয় মাত্র ১ দশমিক ২ মেট্রিক টন, সেখানে উচ্চফলনশীল জাতের ধান উ ৎ পাদিত হয় তিন মেট্রিক টন এবং হাইব্রিড জাতের ৩ দশমিক ৪ মেট্রিক টন। স্থানীয় ও হাইব্রিড জাতের মধ্যে প্রায় তিনগুণ ফলনের পার্থক্য থাকায় অনেকে আউশ আবাদের সময় হাইব্রিড জাত বেছে নেন।ধানবীজের স্থানীয় পরিবেশক দর্শনার কামাল উদ্দিন জানান, তিনি চলতি আউশ উ ৎ পাদন মৌসুমে ময়মনসিংহের ভালুকার নাইকল সিড কোম্পানির প্যাকেটজাত মোট ৭৪৩ কেজি ব্রি-হাইব্রিড ধান-২ জাতের বীজ কিনে তা মদনা ও আশপাশের গ্রামের কৃষকদের কাছে বিক্রি করেন। মাঠে মাঠে খোঁজ নিয়ে ধানের শিষ কম গজানোর বিষয়টিও তিনি নিশ্চিত হয়েছেন।নাইকল সিড কোম্পানির বিপণন কর্মকর্তা মামুনুর রশীদের কাছ থেকে নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত নিয়েছেন যে বীজের কারণে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হলে তার ক্ষতিপূরণ কোম্পানিকেই দিতে হবে। বিষয়টি ইতিমধ্যে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) লিখিতভাবে জানানো হয়েছে।নাইকল সিড কোম্পানির বিপণন কর্মকর্তা প্রথম আলোকে জানান, ধানের বীজ উ ৎ পাদক বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। নাইকল সিড কোম্পানি তা প্যাকেটজাত করে বিক্রি করে মাত্র। তিনি দাবি করেন, ৫০ শতাংশ নয়, ৩০ শতাংশ গাছে কোনো শিষ গজায়নি।দামুড়হুদার ইউএনও এ এফ এম এহতেশামুল হক জানান, পরিবেশকের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার উপপরিচালক জানান, প্যাকেটে আসল বীজের সঙ্গে নকল বা পুরোনো বীজ মেশানো হলে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে।