হাইমচরে জাটকা ধরার দায়ে ১৯ জেলের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীতে জাটকা ধরার দায়ে গতকাল সোমবার ১৯ জেলেকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মো. মাইনুদ্দিন আদালত পরিচালনা করেন।
দণ্ড পাওয়া জেলেদের মধ্যে ৫ জন মুন্সিগঞ্জ ও ১৪ জন শরীয়তপুর জেলার বাসিন্দা। তাঁদের চাঁদপুর কারাগারে পাঠানো হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান বলেন, জাটকা নিধন প্রতিরোধকল্পে গঠিত উপজেলা টাস্কফোর্স রোববার রাত ১২টা থেকে সোমবার ভোর পর্যন্ত হাইমচর উপজেলায় মেঘনা নদীতে অভিযান চালায়। জাটকা শিকারের অপরাধে ১৯ জেলেকে আটক করা হয়। এ সময় ৩০ কেজি জাটকা ও ৩৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জেলেদের প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।