হাইমচরে ট্রলারডুবি নিখোঁজ ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণি বাতাসে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে ৩৮ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে তিনজন নিখোঁজ হয়েছেন। পাশাপাশি ট্রলারটিতে ৪৫টি গরু-ছাগল ছিল। গত শুক্রবার রাত ১০টার দিকে হাইমচর উপজেলার গাজীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিখোঁজ তিন ব্যক্তি হলেন হাইমচরের কালু মিয়া (৪৩), ফরিদগঞ্জের আ. রব (৪০) ও আসমান বারী (৬৫)।হাইমচর থানার ওসি মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।