হাইমচরে বজ্রপাতে তিনজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের হাইমচর উপজেলায় গতকাল বুধবার বজ্রপাতে তিনজনের মৃত্যু ও আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় উপজেলার মধ্যচর এলাকায় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত শুরু হয়। এতে ঘটনাস্থলে ওই চরের আবদুর রাজ্জাকের ছেলে মো. মতিন (৬০), বাবুল হাওলাদারের মেয়ে শাহনাজ (৬) ও সিরাজ মিয়ার ছেলে লিটন মিয়া (১৭) মারা যান। এ ঘটনায় একই চরের বাবুল হাওলাদারের ছেলে হূদয় (১২), সিরাজ মিয়ার ছেলে শাহ আলম (১২), দুলাল গাজীর ছেলে আফজাল (১২), নোয়াব আলীর ছেলে মোবারক (১১) ও কাদের গাজীর ছেলে রফিক (১২) আহত হয়। আহতদের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।