হাইল হাওরের নয়টি জলমহাল ইজারা স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় হাইল হাওরের নয়টি বিল (জলমহাল) ইজারা দেওয়ার কার্যক্রম স্থগিত করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা জলমহাল কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফিরোজ মিয়া, ভূনবীর ইউপির চেয়ারম্যান মো. আবদুর রশিদ, শ্রীমঙ্গল সদর ইউপির চেয়ারম্যান ভানুলাল রায়, কালাপুর ইউপির চেয়ারম্যান মো, আবদুল মতলিব, মৎস্যজীবী মো. পিয়ার আলী, মো. কেরামত আলী প্রমুখ। ইউএনও মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সভায় উপস্থিত সদস্যরা পক্ষে-বিপক্ষে মতামত দিয়েছেন। সবার মতামত বিবেচনা করে জলমহাল নতুন করে ইজারা দেওয়ার কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে। ২৬ জানুয়ারি কমিটির পরবর্তী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’