হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের উদ্যোগে ১৬টি আঞ্চলিক প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে আজ ঢাকায় বসছে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৬-এর চূড়ান্ত পর্ব। ফার্মগেটের খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ আসর। আঞ্চলিক পর্যায়ের কুইজ প্রতিযোগিতার বিজয়ী ৯৬৮ জন এবং প্রোগ্রামিং প্রতিযোগিতার বিজয়ী ৩১৩ জন শিক্ষার্থী এতে অংশ নেবে।
গতকাল এক সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, ‘বিশ্ব জয় করার মতো প্রযুক্তি বাংলাদেশ থেকে তৈরি হবে—এই স্বপ্ন নিয়ে আমরা হাইস্কুল পর্যায়ের প্রোগ্রামিং প্রতিযোগিতা শুরু করেছি।’