হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে গতকাল বুধবার সকালে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা শুরু হয়েছে। সৈয়দপুর সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম শেফাউল কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ‘নন্দন নির্ঝর’ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল আবদুল কাদের হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও আবু ছালেহ মো. মুসা জঙ্গী। উপস্থিত ছিলেন সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের অধ্যক্ষ আমির আলী আজাদ, সৈয়দপুর কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান, আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ। আইসিটি-বিষয়ক কুইজ ও প্রোগ্রামিং প্রতিযোগিতায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।