হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার নিবন্ধন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা। ‘জানুক সবাই দেখাও তুমি’ স্লোগানকে সামনে রেখে প্রতিযোগিতাটি দেশের আটটি অঞ্চলে অনুষ্ঠিত হবে এবার।

অঞ্চলগুলো হলো: ঢাকা, খুলনা, সিলেট, গোপালগঞ্জ, রংপুর, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী। প্রতিটি অঞ্চলে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সীমিতসংখ্যক আসন নিবন্ধনের মাধ্যমে পূরণ করা হবে। নিবন্ধন করার সময় শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র অথবা বেতন রসিদ অথবা ফলাফল বিবরণীর যেকোনো একটি নিয়ে আসতে হবে। নিবন্ধন চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

ঢাকা মহানগরের নিবন্ধন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি (সিএসই) বিভাগে চলবে ৬ মে পর্যন্ত। বাকি সাতটি অঞ্চলের নিবন্ধন ১৯ মে পর্যন্ত চলবে।

অন্য অঞ্চলে নিবন্ধনের ঠিকানা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।

এ ছাড়া চট্টগ্রাম অঞ্চলের নিবন্ধন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম ইনিডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগে, রাজশাহী অঞ্চলের নিবন্ধন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অফিস, লক্ষ্মীপুর, রাজশাহীতে করা যাবে।

এ প্রতিযোগিতার আয়োজক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ। প্রতিযোগিতার বিস্তারিত জানা যাবে www.nhspc.org এবং www.facebook.com/nhspcbd এই ঠিকানায়। প্রয়োজনে: ০১৮৪২৪৪২০২১ এই নম্বরে যোগাযোগ করা যাবে।