হাউজি ও জুয়া খেলা আয়োজনের পাঁয়তারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরে আজ সোমবার থেকে শুরু হচ্ছে বাণিজ্য মেলা। অনুমতি না থাকলেও এখানে হাউজি, জুয়া ও ভ্যারাইটি শোর আয়োজন করার পাঁয়তারা চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ জন্য আয়োজকেরা কয়েকটি শেডও নির্মাণ করেছে। বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে নগরের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মেরিন ওয়ার্কশপ মাঠে আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আজ সন্ধ্যা ছয়টায় মেলা উদ্বোধন করবেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন ওরফে হিরণ। মেলার উদ্বোধনী অনুষ্ঠানের নিমন্ত্রণপত্রে অতিথি হিসেবে জেলা প্রশাসক মো. মসিউর রহমান. মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুর রহিম প্রমুখের নাম ছাপা হয়েছে। সরেজমিন দেখা গেছে, মেলা উপলক্ষে ইতিমধ্যে তোরণ, টাওয়ার ও স্টল নির্মাণের কাজ শেষ হয়েছে। মেলার মাঠে বসানো হয়েছে হাউজি খেলার জন্য একটি শেড। একই সঙ্গে ভ্যারাইটি শো ও জুয়া খেলার জন্য আলাদা শেড নির্মাণ করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, মেলায় অনুমতি থাকলেও জুয়া, হাউজি ও ভ্যারাইটি শো আয়োজন করার কোনো অনুমতি দেওয়া হয়নি।জেলা প্রশাসক মো. মসিউর রহমান বলেন, ‘জুয়া, ভ্যারাইটি শো জায়েজ করার জন্য আমাদের নাম ছেপেছে। আমি ওই অনুষ্ঠানে যাব না।’