হাউজি ও জুয়া বন্ধের সিদ্ধান্ত প্রশাসনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুয়া ও হাউজি খেলা বন্ধে কঠোর অবস্থান নিয়েছে ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব খেলা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, এখন থেকে উপজেলায় জুয়া ও হাউজি চলার অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
সভায় উপস্থিত কয়েকজন বলেন, গতকাল আইনশৃঙ্খলা কমিটির সভার শুরুতেই জুয়া ও হাউজি খেলা নিয়ে ঝোড়ো বক্তব্য শুরু হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহিম খান স্থানীয় সাংবাদিকদের দোষারোপ করেন। অনেকে আওয়ামী লীগের নেতাদের দায়ী করেন।
সভার উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম বলেন, আগে যা হওয়ার হয়েছে এখন থেকে জুয়া ও হাউজির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। গত সোমবার প্রথম আলোয় ‘আনন্দ মেলার নামে চলছে হাউজি-জুয়া’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।