হাউজি বন্ধ করে দিলেন ইউএনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উল্লাপাড়ায় আনন্দমেলায় গত শুক্রবার রাত ১১টায় হাউজি বন্ধ করতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বাগিবতণ্ডা হয়। বাংলা নববর্ষ উপলক্ষে পৌরসভার চরঘাটিনা মাঠে ১৪ এপ্রিল থেকে এ আনন্দমেলা অনুষ্ঠিত হচ্ছে। ইউএনও অবৈধভাবে চলা হাউজি বন্ধ করে দিয়েছেন।উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অতুল সরকার অভিযোগ করেন, স্থানীয় জনগণের অভিযোগের পরিপ্রেক্ষিতে হাউজি বন্ধ করতে গেলে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা কয়েক শ মানুষের সামনে তাঁর সঙ্গে অশোভন আচরণ করেছেন। ইউএনও বলেন, চরঘাটিনা যুব উন্নয়ন সংঘের নামে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ১০ দিনের আনন্দমেলার অনুমতি দিয়েছে। কিন্তু তাতে হাউজি বা যেকোনো রকম জুয়া খেলা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা হাউজির সঙ্গে পুলিশের সংশ্লিষ্টতা অস্বীকার করে বলেন, ইউএনও ঘটনার সময় উত্তেজিত হয়ে পুলিশকে গালিগালাজ করার একপর্যায়ে তিনি (ওসি) উচ্চ স্বরে ইউএনওর সঙ্গে কথা বলেছেন। প্রকৃতপক্ষে অশোভন আচরণ করেননি।