হাওয়া ভবন থেকে ২১ আগস্টের মূল হোতাদের বের করা হবে: তোফায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘হাওয়া ভবন থেকে ২১ আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনাকারী মূল হোতাদের খুঁজে বের করা হবে।মামলার কার্যক্রম অনেক এগিয়েছে।আশা করছি, বর্তমান সরকারের আমলে এ বিচার শেষ করা যাবে।’
আজ শনিবার সকালে আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও নারীনেত্রী আইভি রহমানের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তোফায়েল আহমেদ।এরপর সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
সেখানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী, আইভি রহমানের বড় ছেলে ও বিসিবির সভাপতি নাজমুল হাসান উপস্থিত ছিলেন। এ ছাড়াও সেখানে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের  নেতারা ছিলেন।
বাদ আসর বিকেল সাড়ে চারটার দিকে আইভি রহমানের গুলশানের বাসভবনে মিলাদ অনুষ্ঠিত হবে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাবেন।