প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাওর উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। এ জন্য মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। এ কাজে হাওর এলাকার মানুষকে সম্পৃক্ত করা হবে। কাজে লাগানো হবে তাঁদের পরামর্শ ও অভিজ্ঞতা। গত বৃহস্পতিবার সুনামগঞ্জে এক মতবিনিময় সভায় বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক গোলাম কিবরিয়া খান চৌধুরী এসব কথা বলেন।বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) নামের একটি সংগঠন ‘হাওর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের’ কাজ করছে।