হাওরাঞ্চলসহ দেশের উন্নয়নে সরকার বদ্ধপরিকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বলেছেন, হাওরাঞ্চলসহ দেশের সব এলাকার উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। তারা জনগণের চাওয়া-পাওয়ার মূল্যায়ন করে দেশের সার্বিক উন্নয়ন করবে। তবে হাওরের অবহেলিত এলাকা এবং এ বছর অকাল বন্যায় হাওরের একমাত্র ফসল বোরো ধানের ৬৭ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জন্য হাওরের মানুষকে বাঁচাতে সরকার বিশেষ বরাদ্দ দেবে। তিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঠিক তালিকা তৈরি করে সরকারকে জানাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।গতকাল বুধবার বিকেলে কিশোরগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় স্পিকার আবদুল হামিদ এসব কথা বলেন।জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তুলশী রঞ্জন সাহার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মীর রেজাউল আলম, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মো. নূরুজ্জামান, ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেনসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।সভায় স্পিকার বলেন, সরকার নদী খননের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। কিন্তু হাওরাঞ্চলের স্রোতস্বিনী নদীগুলোকে ইজারা দেওয়া হচ্ছে। হাওরের এসব নদীতে বাঁশের ঘের দিয়ে স্রোতকে বাধাগ্রস্ত করা হচ্ছে। তিনি জেলা প্রশাসনকে এসব নদী ইজারা না দেওয়ার নির্দেশ দেন এবং পুলিশ ও প্রশাসনকে যৌথভাবে অভিযান চালিয়ে নদী থেকে বাঁশের ঘের উচ্ছেদ করতে বলেন।এ ছাড়া কারেন্ট জাল ও কোনা জাল ব্যবহার করে এক শ্রেণীর মানুষ হাওরের মাছ নিঃশেষ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে স্পিকার স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন।হাওরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের গুরুত্বের কথা তুলে ধরে স্পিকার বলেন, হাওরের মিঠামইন, ইটনা ও নিকলী উপজেলার সঙ্গে সহজ যোগাযোগের জন্য ৩৮৬ কোটি টাকায় একটি ডুবোসড়ক নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে তিনি ডুবোসড়ক নির্মাণ প্রকল্প নিশ্চিত করেছেন বলেও জানান।শেষ পর্যায়ে স্পিকার বলেন, সবাই বলে রাষ্ট্রপতি, স্পিকার, স্থানীয় সরকারমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পুলিশপ্রধান ও সেনাপ্রধান এ জেলার বাসিন্দা। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এ কথা সত্য। কারণ, কিশোরগঞ্জ পৌরসভায় ঢুকলে চোখে পড়ে ভাঙা সড়ক।