হাওরাঞ্চলে নারী ও দরিদ্র মানুষের মৌলিক সেবার মান উন্নয়নে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বাংলাদেশ নারী প্রগতি সংঘের রিকল প্রকল্পের আওতায় হাওরাঞ্চলের নারী ও দরিদ্র মানুষের মৌলিক সেবার মান উন্নয়নের লক্ষ্যে ঘাতসহিষ্ণু কমিউনিটি তৈরিতে এনজিও ও সরকারি সংস্থার ভূমিকা বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নারী প্রগতি সংঘের মোহনগঞ্জ কার্যালয়ের সমন্বয়কারী মুক্তি মহানায়ক। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনিস মাহমুদ।নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীরের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার হোসেন চৌধুরী, ডেপুটি সিভিল সার্জন বিজন কান্তি সরকার, নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী নুরুল ইসলাম, অক্সফামের পরিকল্পনা কর্মকর্তা জেসমিন বি হোসাইন, জেলা সমবায় কর্মকর্তা জিয়াউর রহমান, খন্দকার আনিসুর রহমান, কামরুজ্জামান চৌধুরী, জিয়াউর রহমান, মোস্তাফিজুর রহমান, মো. আখলাছুর রহমান, অজিত কুমার সাহা, শাহনাজ সুমি, ইসরাত জাহান প্রমুখ।