হাওরাঞ্চলে মাছের উৎপাদন বাড়াতে নতুন কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাওরাঞ্চলে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই প্রথম নতুন একটি কর্মসূচি বাস্তবায়নের কাজ চলছে। দেশের সাতটি জেলার ৬৯টি উপজেলাকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। গত মঙ্গলবার মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মৌলভীবাজার হাওরাঞ্চলে মৎস্য চাষ ও ব্যবস্থাপনা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জেলা পর্যায়ে কর্মকর্তা-কর্মচারী অবহিতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে জেলা মৎস্য কর্মকর্তা মো. কফিল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় সহকারী পরিচালক শংকর রঞ্জন দাশ। মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, কর্মসূচির মধ্যে আছে মাছ চাষে জনসাধারণকে উৎসাহিত করতে উদ্বুদ্ধকরণ সভা, বিল, নার্সারি করার প্রশিক্ষণ প্রদান, প্রতি জেলায় দুটি করে অভয়াশ্রম স্থাপন করে মা মাছ সংরক্ষণ করা।