হাওরাঞ্চলের শিক্ষকেরা ‘হাওর ভাতা’ পাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন বলেছেন, সুনামগঞ্জসহ দেশের হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে হাওরাঞ্চলের শিক্ষকদের হাওর ভাতা দেওয়া হবে।গতকাল বুধবার শহরের পিটিআই চত্বরে মানসম্মত প্রাথমিক শিক্ষা, ঝরে পড়া রোধ ও শতভাগ ভর্তি নিশ্চিতকরণ-বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। জেলা প্রশাসক মো. ফয়জুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাংসদ এম এ মান্নান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাংসদ মুহিবুর রহমান মানিক, শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান অবনি মোহন দাস প্রমুখ বক্তব্য দেন।