হাওরে আড়াই লাখ হেক্টর জমির ফসল নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ এই ছয় জেলায় মোট ৬ লাখ ২৩ হাজার ৩৭৯ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই ছয় জেলায় ২ লাখ ৪৯ হাজার ৮৬০ হেক্টর জমির বোরো ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

আজ বুধবার জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ বেগম লুৎফা তাহেরের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এ তথ্য জানান।

কৃষিমন্ত্রী বলেন, হাওর অঞ্চলে ছয়টি জেলায় স্বাভাবিক সময়ের তিন সপ্তাহ আগে পাহাড়ি ঢল আসায় অন্য বছরের তুলনায় অনেক বেশি ক্ষতি হয়েছে। ছয় জেলায় ২ লাখ ৪৯ হাজার ৮৬০ হেক্টর জমির বোরো ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৯ লাখ ৬৪ হাজার মেট্রিক টন। সমপরিমাণ বোরো চাল জাতীয় উৎপাদন থেকে কম হবে।

জাতীয় পার্টির পীর ফজলুর রহমানের প্রশ্নের জবাবে মতিয়া চৌধুরী বলেন, হাওর এলাকায় কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী রবি মৌসুমে পুনর্বাসন কর্মসূচি নেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আগামী আমন ও বোরো মৌসুমে বিনা মূল্যে বিভিন্ন কৃষি উপকরণ সরবরাহের লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।