হাওরে গোখাদ্যের তীব্র সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অকাল বন্যায় ফসলহানির পর গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন সুনামগঞ্জের হাওর এলাকার মানুষ। দেখা দিয়েছে গোখাদ্যের তীব্র সংকট ও নানা রোগবালাই।
হাওর এলাকা ঘুরে এমন চিত্র পেয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল। এই প্রতিনিধিদল দুই দিন হাওরের দুটি স্থানে বিনা মূল্যে গবাদিপশুর চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও পুষ্টিসম্মত খাবার বিতরণ করেছে।
ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাশ বলেন, তাঁদের ৯ সদস্যের একটি প্রতিনিধিদল গত মঙ্গলবার সুনামগঞ্জে পৌঁছায়। বিভিন্ন এলাকা ঘুরে দেখার পাশাপাশি তাঁরা মঙ্গলবার সদর উপজেলার ইছাগড়ি এবং গতকাল বুধবার আলমপুর গ্রামে গবাদিপশুর চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ ও খাবার বিতরণ করেন।
গৌতম বুদ্ধ দাশ হাওরে তাঁদের পর্যবেক্ষণ তুলে ধরে বলেন, ফসল হারিয়ে মানুষ নিজের খাবার নিয়েই চিন্তিত। এর সঙ্গে যোগ হয়েছে গবাদিপশুর খাবারের চিন্তা।