হাওরে নৌ-দুর্ঘটনা রোধে কার্যকর নীতিমালা চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওরে গত ১১ বছরে পাঁচ শতাধিক নৌ-দুর্ঘটনা ঘটেছে। এতে দেড় হাজারের বেশি মানুষ মারা গেছে। দুর্বল নৌযান নিয়ন্ত্রণ আইন এবং সরকারের তদারকি না থাকায় এসব দুুর্ঘটনা ঘটেছে। এ জন্য প্রয়োজন কার্যকর নৌপরিবহন ও পরিচালনা নীতিমালা প্রণয়ন।গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। তাঁরা বলেন, পুরো হাওর অঞ্চলে যোগাযোগের প্রধান পরিবহন ইঞ্জিনচালিত নৌকা। কিন্তু প্রচলিত নিয়মনীতি উপেক্ষা করে সেখানে বর্তমানে ১০ হাজারের বেশি ইঞ্জনচালিত লঞ্চ, কার্গো, ট্রলারসহ বিভিন্ন নৌযান চলাচল করছে। বেশির ভাগ ক্ষেত্রে এসব নৌযান চালাচ্ছে অদক্ষ ও অপ্রশিক্ষিত চালকেরা। ফলে ঘটছে দুর্ঘটনা। বক্তারা হাওর অঞ্চলের জন্য নৌপরিবহন নীতিমালা প্রণয়ন, হাওরের কৃষিকে জাতীয় কৃষিতে অন্তর্ভুক্ত করা এবং হাওর উন্নয়ন বোর্ডকে সচল করার দাবি জানান।মানববন্ধনে পবার চেয়ারম্যান আবু নাসের খান, শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্ষিরোদ রায়, নিরাপদ সড়ক চাইয়ের আফতার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।