হাওরে নৌকাডুবি বাবা-ছেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার হাকালুকি হাওরে নৌকাডুবিতে রসময় বিশ্বাস (৭০) ও তাঁর ছেলে বাসুদেব বিশ্বাসের (১৪) মৃত্যু হয়েছে। তাঁদের বাড়ি জুড়ীর পশ্চিম জায়ফরনগর গ্রামে। বাসুদেব স্থানীয় জায়ফরনগর উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ত। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, রসময় গত মঙ্গলবার সকালে ছোট ছেলে বাসুদেবকে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে নৌকা নিয়ে হাকালুকি হাওরে যান। আর ফিরে আসেননি। পরদিন সকাল নয়টার দিকে হাওরের শাহপুর এলাকায় রসময়ের ও গতকাল বৃহস্পতিবার বাসুদেবের লাশ ভেসে ওঠে। স্থানীয় লোকজন লাশ উদ্ধার করে। স্বজন ও স্থানীয়দের ধারণা, মঙ্গলবার দুপুরে প্রবল ঝড়ে নৌকাডুবিতে দুজনের মৃত্যু হতে পারে। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান গতকাল প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি কেউ আমাদের জানায়নি। তবে লোকমুখে শুনেছি।’