হাওরে নৌকাডুবি ভাই-বোনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের দিরাই উপজেলায় নৌকাডুবিতে দুই ভাই–বোনের মৃত্যু হয়েছে। উপজেলার কালিয়াকুটি হাওরে গতকাল সোমবার বিকেল চারটায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের হেমচন্দ্র শ্যামের মেয়ে তুষ্টি (৬) ও দেড় বছরের ছেলে তুষার।
থানা-পুলিশ জানায়, গতকাল সোমবার দিরাই উপজেলা থেকে ইঞ্জিনচালিত একটি ছোট নৌকায় করে পরিবারের লোকজনকে নিয়ে শাল্লায় যাচ্ছিলেন হেমচন্দ্র। পথে রফিনগর ইউনিয়নের কালিয়াকুটা হাওরে নৌকাটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠলেও তার দুই শিশু সন্তান নিখোঁজ হয়। পরে এলাকাবাসী গিয়ে বিকেল পাঁচটার দিকে তাদের মরদেহ উদ্ধার করেন।