হাওরে নৌকাডুবিতে মা-ছেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় হাওরে নৌকাডুবিতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরেক নারী। আজ রোববার বেলা একটার দিকে উপজেলার লোবার হাওরে এ দুর্ঘটনা ঘটে।

তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম প্রথম আলোকে জানান, আজ সকালে তাহিরপুর উপজেলার টেকেরঘাট এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী পরিবারের লোকজনকে নিয়ে ইঞ্জিনচালিত ছোট নৌকায় করে বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা গ্রামে যাচ্ছিলেন। পথে হাওরের পাতারগাঁও এলাকায় সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও জিসান মিয়া (৯), তার মা শিল্পী বেগম (২২) ও শিল্পীর খালা আজিজুন নেসা (৭০) নিখোঁজ হন। পরে মা ও ছেলের লাশ উদ্ধার করা হয়। বেলা তিনটা পর্যন্ত আজিজুন নেসার খোঁজ মেলেনি। পুলিশ ও এলাকাবাসী উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। তবে প্রচণ্ড স্রোতের কারণে নৌকাটি উদ্ধার করা যাচ্ছে না।