হাওরে বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদে ও দ্রুত সব হাওরে বাঁধের কাজ শেষ করার দাবিতে গতকাল বৃহস্পতিবার এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় ‘হাওর বাঁচাও, ফসল বাঁচাও আন্দোলন’-এর উদ্যোগে দুপুরে এই কর্মসূচি পালিত হয়। পরে একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মর্কতার (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়া হয়।
বিক্ষোভ শেষে আয়োজক সংগঠনের সভাপতি মহিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ, সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মণ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আপ্তাব উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, বিশ্বম্ভরপুর উপজেলায় হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে নানা অনিয়ম ও গাফিলতির কারণে বোরো ফসল নিয়ে চিন্তায় পড়েছেন কৃষকেরা। পানি উন্নয়ন বোর্ড, ঠিকাদার, পিআইসির অবহেলার কারণে হাওরে ফসলহানি ঘটলে কাউকেই ছাড়া হবে না।