হাওরে মাছ ধরতে গিয়ে নিহত ২ নিখোঁজ ৩
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওরে মাছ ধরতে গিয়ে গত বৃহস্পতিবার সকালে ঝড়ের কবলে পড়ে এক শিশু নিহত ও নিখোঁজ হয়েছিল চারজন। গতকাল শুক্রবার সন্ধ্যায় নিখোঁজ জীতেন্দ্র বর্মণের ( ৪৫) লাশ উদ্ধার করা হয়। বর্তমানে নিখোঁজ রয়েছেন তিনজন।নিহত শিশুর নাম আবদুল হাই (১২)। সে তার বাবার সঙ্গে হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। তার বাড়ি উপজেলার উত্তর শ্রীপুর ইউপির রতনপুর গ্রামে।নিখোঁজ ব্যক্তিরা হলেন—আবদুল হাইয়ের বাবা আবদুল গণি (৪৮), ইন্দ্রপুর গ্রামের সজীব বর্মণ (১১) এবং একই গ্রামের ক্ষিতিশ বর্মণ (৪২)। উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের রতনপুর ও ইন্দ্রপুর গ্রামের জেলেরা বৃহস্পতিবার ভোরে গ্রামের সামনে টাংগুয়ার হাওরে মাছ ধরতে যান। সকাল আটটার সময় আকস্মিক ঝড়ের কবলে পড়ে কয়েকটি নৌকা ডুবে যায়। অন্যরা সাঁতরে তীরে উঠলেও পাঁচজন জেলে নিখোঁজ হন।গতকাল শুক্রবার সকালে রতনপুর গ্রামের সামনে টাংগুয়ার হাওর থেকে গ্রামবাসী আবদুল হাইয়ের লাশ উদ্ধার করে। অন্য তিনজন এখনো নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, তাঁরা সবাই পানিতে ডুবে নিহত হয়েছেন। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহামঞ্চদ আনোয়ার হোসেন জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারে টাংগুয়ার হাওরে কতর্ব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও আনসারের সদস্যরা সন্ধানকাজ করছেন।