হাওরে মাছের পোনা ছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ঝালিয়ার হাওরে ৪৬৮ কেজি মাছের পোনা ছাড়া হয়েছে। ‘হাওর অঞ্চলে মৎস্য চাষ ব্যবস্থাপনা’ প্রকল্পের আওতায় গতকাল শনিবার দুপুরে ওই হাওরে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন জাতের মাছের পোনা ছাড়া হয়। এর উদ্বোধন করেন মৎস্য অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) পরিমল চন্দ্র দাস। তিনি জানান, হাওরটিতে আরও প্রায় ১০০ কেজি মাছের পোনা ছাড়া হবে।