হাওরে হামলায় ম্যাজিস্ট্রেট আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের টাংগুয়ার হাওরের বেড়বেড়িয়া এলাকায় অবৈধভাবে মাছ আহরণকারী জেলেদের হামলায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু নাসের বেগ, তাঁর সঙ্গে থাকা আনসারের তিনজন সদস্য এবং নৌকার দুই মাঝি আহত হয়েছেন। গত রোববার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। নাসির বেগের মাথা ফেটে গেছে। তাহিরপুুরের ইউএনও মাহমুদুর রহমান জানান, এক মাছ ব্যবসায়ীকে ম্যাজিস্ট্রেট চ্যালেঞ্জ করলে তাঁর প্ররোচনায় জেলেরা এ হামলা চালায়।