হাওরের ফসল রক্ষায় নদী খনন ও বাঁধ উঁচু করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষায় নদী খনন ও বাঁধ উঁচু করার দাবি জানিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইম্পিলিমেন্টেশন (পপি)। গতকাল শনিবার জেলা শহরের হাসননগরে সংস্থাটির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিমিয় সভায় তারা এ দাবি জানায়। লিখিত বক্তব্যে সংগঠনের কর্মকর্তা ফেরদৌস আহমদ জানান, প্রতিবছর জেলায় পাহাড়ি ঢলের সঙ্গে নেমে আসা পলিতে নদীগুলোর নাব্যতা হ্রাস পাচ্ছে। কিন্তু হাওরের ফসল রক্ষা বাঁধের উচ্চতা বাড়ছে না। তাই নদী খনন এবং বাঁধের উচ্চতা না বাড়ালে হাওরের ফসল ঝুঁকির মধ্যেই থেকে যাবে।