হাওরের হাজার হাজার শিশু প্রাথমিক শিক্ষা থেকে বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছর হাওরের হাজার হাজার শিশু প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত। শুধু বর্ষা মৌসুমে কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও নিকলী এই চারটি হাওর উপজেলায় প্রায় ৪০ হাজার শিশু বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারে না।কিশোরগঞ্জ প্রেসক্লাবে গতকাল বুধবার প্রাক-প্রাথমিক শিক্ষা প্রকল্পে শিক্ষকদের দুই দিনের এক প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।বক্তারা বলেন, শহরের শিশুরা সকালে পড়তে বসে। আর ভোর হতেই হাওরের শিশুরা কাজে বের হয়। এসব কারণে হাওরের হতদরিদ্র শিশুরা প্রাথমিক শিক্ষা থেকে যুগ যুগ ধরে বঞ্চিত। এসব শিশুকে প্রাথমিক শিক্ষায় সংযুক্ত নিশ্চিত করতেই প্রাক-প্রাথমিক শিক্ষা প্রকল্প চালু করা হয়েছে। বক্তারা আরও বলেন, ওই চার হাওর উপজেলায় শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে ৩৫১টি গ্রামে প্রাক-প্রাথমিক বিদ্যালয় হয়েছে। এসব বিদ্যালয়ে সর্বনিম্ন এসএসসি পাস থেকে সর্ব্বোচ ডিগ্রি পাস হাওরের বেকার ছেলেমেয়েদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের ৩৫১ জনের মধ্যে ২২৪ জন নারী। জেলা পরিষদের প্রকাশক জিল্লুর রহমান বলেন, বর্ষাকালে সুষ্ঠু যোগাযোগব্যবস্থা না থাকায় হাওরের চারটি উপজেলায় ৩০ হাজার শিশু লেখাপড়া থেকে বঞ্চিত থাকে। কর্মশালায় রেস বাংলাদেশের চেয়ারম্যান জুবায়ের আহমেদ সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক জিল্লুর রহমান, সাংবাদিক কাজী শাহীন খান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ সেলিম কবীর প্রমুখ।