হাওরের ৫০ হাজার জেলে ভিজিএফ কর্মসূচির অন্তর্ভুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাওরে ক্ষতিগ্রস্ত ৫০ হাজার জেলেকে দুস্থ ব্যক্তিদের খাদ্য সহায়তা (ভিজিএফ) কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রতি মাসে তাঁরা ৩০ কেজি চাল এবং ৫০০ টাকা করে পাবেন।

গতকাল বৃহস্পতিবার হাওরে দুর্যোগ বিষয়ে আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সভা হয়। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত হয়, সরকারের সংশ্লিষ্ট সব দপ্তর হাওরের ক্ষয়ক্ষতির বিষয়ে প্রতিবেদন তৈরি করবে এবং তারা ক্ষতি মোকাবিলায় কী করছে, সে বিষয়ে আন্তমন্ত্রণালয় সমন্বয় সভায় প্রতি সপ্তাহে তাদের প্রতিবেদন উপস্থাপন করবে।

সাংবাদিকদের কাছে সভার বিভিন্ন দিক তুলে ধরেন ত্রাণমন্ত্রী। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত সব মানুষকে খাদ্য সহায়তার আওতায় আনার জন্য ভিজিএফ, ন্যায্যমূল্যে চাল বিক্রি (ওএমএস), ফেয়ার প্রাইসসহ নানা কর্মসূচির মধ্যে সমন্বয় আনা হবে।