হাওলাদারকে দেখতে গেলেন এরশাদ ও তোফায়েল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির (জাপা) সদ্য বিদায়ী মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে গতকাল শুক্রবার সকালে দেখতে যান দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ।
এর আগের রাতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা হাসপাতালে হাওলাদারকে দেখতে যান। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ বুকে ব্যথা দেখা দিলে রুহুল আমিন হাওলাদার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।
প্রসঙ্গত, ১০ এপ্রিল রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে দলের সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহম্মেদকে মহাসচিব নিয়োগ দেন এরশাদ। এর আগের দিন দুর্নীতি দমন কমিশন (দুদক) হাওলাদারের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নেয়। এরপর নবম ও দশম সংসদে তাঁর হলফনামা চেয়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠায়। কমিশন বৃহস্পতিবার হলফনামা দুদকে পাঠায়।