হাওলাদারকে দেখতে হাসপাতালে গেলেন এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে দেখতে হাসপাতালে গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

আজ সকাল সাড়ে ১০টার দিকে এরশাদ গুলশানের ইউনাইটেড হাসপাতালে রুহুল আমিন হাওলাদারকে দেখতে যান। এ সময় তিনি হাওলাদারের চিকিত্সকদের কাছ থেকে শারীরিক অবস্থার খোঁজখবর নেন ও সেখানে কিছু সময় কাটান। দলের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বুকে ও পেটে তীব্র ব্যথা অনুভূত হওয়ায় গত বৃহস্পতিবার দুপুর থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন রুহুল আমিন হাওলাদার।
গত ১০ এপ্রিল হঠাত্ করে জাতীয় পার্টির মহাসচিব পদ থেকে রুহুল আমিন হাওলাদারকে অব্যাহতি দিয়ে জিয়া উদ্দিন আহমেদ বাবলুকে মহাসচিব করেন এরশাদ।