হাকালুকি পারের বোরো রক্ষার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বৃহত্তম হাওর হাকালুকি পারের বোরো ফসল রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কৃষক সমিতি এবং হাওর বাঁচাও-কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদ। গত মঙ্গলবার বিকেলে সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় দুটি সংগঠনের নেতারা এ দাবি জানান।বিভাগীয় কমিশনার এম জিয়াউল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সিরাজ উদ্দিন আহমদ, হাওর বাঁচাও-কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদের সিলেট জেলা কমিটির সভাপতি আবু লেইছ।