হাকালুকি হাওরে সাপ জরিপ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের হাকালুকি হাওরে সাপের জরিপ চলছে। পরিবেশ অধিদপ্তরের উপকূলীয় ও জলাভূমি জীববৈচিত্র্য ব্যবস্থাপনা প্রকল্পের (সিডব্লিউবিএমপি) কুলাউড়া কার্যালয়ের উদ্যোগে ১০ দিনব্যাপী এ কার্যক্রম গত বুধবার শুরু হয়।সিডব্লিউবিএমপি সূত্রে জানা গেছে, প্রথম দিন হাওরের সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ও কুলাউড়ার ভাটেরা ইউনিয়নে জরিপের সময় একটি ‘দুধরাজ’, দুটি ‘দাঁড়াশ’ এবং দুটি ‘ঢোঁড়া’ প্রজাতির সাপের দেখা মিলেছে। প্রতিকূল আবহাওয়ার কারণে জরিপকাজ সাময়িক বাধাগ্রস্ত হয়। সিডব্লিউবিএমপির বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা বশির আহমেদ জানান, হাওরের সরীসৃপের বর্তমান অবস্থা জেনে প্রকল্পের ব্যবস্থাপনায় সেগুলোকে সংরক্ষণ করার উদ্যোগ নেওয়া হবে।বশির আহমেদ জানান, জরিপে অন্যান্যের মধ্যে জনউন্নয়ন কর্মকর্তা মো. এমদাদুল হক, বেসরকারি সংস্থা সিএফএসডির (সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট) মাঠ ব্যবস্থাপক ইসহাক লস্কর ও সাপুড়ে মো. সেলিম উদ্দিন অংশ নেন।