হাকালুকি হাওরে ‘বিষটোপ’ খাইয়ে পাখি হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় হাকালুকি হাওরে ‘বিষটোপ’ খাইয়ে পরিযায়ী পাখি হত্যা করেছেন শিকারিরা। গতকাল শুক্রবার স্থানীয় চাষিরা বিষয়টি দেখে ফেললে অজ্ঞাতনামা দুই শিকারি জবাই করা পাখি দুটি বস্তায় ভরে পালিয়ে যান। এর পরও সেখানে ৩০-৩৫টি মৃত পাখি পড়ে ছিল।স্থানীয় সূত্র জানায়, গতকাল হাকালুকির পিংলা বিল এলাকায় ৩০-৩৫ বছর বয়সী অজ্ঞাতনামা দুই ব্যক্তি মাটি থেকে পাখি কুড়িয়ে জবাই করে চটের বস্তায় ভরছিলেন। দূর থেকে কয়েকজন চাষি তাঁদের দেখে এগিয়ে যান। টের পেয়ে দুই ব্যক্তি পাখিবোঝাই দুটি বস্তা পাশে দাঁড় করিয়ে রাখা সিএনজিচালিত একটি অটোরিকশায় তুলে দ্রুত চলে যান।স্থানীয়দের ভাষ্যমতে, শিকারিরা সেদ্ধ ধানের সঙ্গে কীটনাশক মিশিয়ে ‘বিষটোপ’ তৈরি করে তা বিলের পাড়ে ছিটিয়ে দেন। খাবার ভেবে পাখিরা সেগুলো খেয়ে লুটিয়ে পড়ে।