হাকালুকিতে অভিযানকারী দলকে ঘেরাও করে জাল ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার হাকালুকি হাওরে নিষিদ্ধ জাল আটক করে ফেরার পথে গত শনিবার দুপুরে দুর্বৃত্তরা অভিযানকারী দলকে ঘেরাও করে। তারা দুটি বেড়জাল ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জুড়ী থানায় একটি মামলা হয়েছে।মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, দেশের বৃহত্তম হাওর হাকালুকিতে বেশ কিছুদিন ধরে নিষিদ্ধ বেড়, কাপড়ি ও কারেন্ট জাল টেনে অবাধে পোনা মাছ শিকার চলছে। এই অপতৎ পরতা ঠেকাতে শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ভারপ্রাপ্ত মৎ স্য কর্মকর্তা আবু ইউসুফের নেতৃত্বে পুলিশের একটি দল নৌকায় করে হাওরে অভিযান চালায়। এ সময় হাওরের চাতলা বিলের কাছ থেকে প্রায় ৫০০ হাত লম্বা দুটি বেড়জাল আটক করা হয়। ফেরার পথে কয়েকটি নৌকায় করে ১৫-২০ জন দা ও লাঠিসোঁটা নিয়ে অভিযানকারী দলের নৌকাটি ঘিরে ফেলে। তারা দুটি জাল ফেরত চায়। তাতে রাজি না হওয়ায় দুর্বৃত্তরা মৎ স্য কর্মকর্তা ও পুলিশের ওপর হামলার চেষ্টা চালায়। একপর্যায়ে তারা দুটি জাল ছিনিয়ে নিয়ে যায়।এ ঘটনায় মৎ স্য কর্মকর্তা বাদী হয়ে জায়ফরনগর ইউনিয়নের শিমুলতলা গ্রামের নজরুল ইসলাম, মইনুল হোসেন, নয়াগ্রামের মোবারক হোসেন, দুদান মিয়া, বাবুল মিয়া, আনু মিয়া, জুয়েল আহমদ, ফয়েজ মিয়াসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে ওই দিন রাত ১০টার দিকে থানায় মামলা করেন।মৎ স্য কর্মকর্তা আবু ইউসুফ জানান, হাকালুকিতে নিষিদ্ধ জালের ব্যবহার বেড়ে গেছে। অভিযান আরও জোরদার করা হবে। ছিনতাই হওয়া দুটি জালের বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।