হাকালুকিতে ইজারা প্রথা বাতিলের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাকালুকি হাওরে ইজারা প্রথা (লিজ) বাতিল ও লাইসেন্স প্রথা চালু এবং বিলগুলোতে অভয়াশ্রম সৃষ্টির দাবি জানিয়েছে হাওর বাঁচাও, কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদ। গতকাল বুধবার মৌলভীবাজারের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এক স্মারকলিপিতে এই দাবি জানানো হয়েছে।স্মারকলিপিতে বলা হয়েছে, এই দাবি বাস্তবায়িত হলে হাওরপারের সব মৎস্যজীবী সমিতির সদস্য ও জেলেরা বিধিমতে মাছ ধরতে পারবেন। ফলে প্রান্তিক জেলে এবং কৃষকের বেকারত্ব দূর হবে। আইনশৃঙ্খলার উন্নতি হবে। হাওর ব্যবস্থাপনায় সব হারিয়ে যাওয়া পশুপাখি, গাছপালা ও বিভিন্ন প্রজাতির মাছ আগের জায়গায় ফিরে আসবে। পরিবেশের উন্নতি ও ভারসাম্য রক্ষা পাবে। হাওরপারের প্রান্তিক চাষিসহ লাখ লাখ মানুষের জীবন ও জীবিকার স্বার্থে দাবিগুলো বাস্তবায়ন প্রয়োজন।