হাকালুকিতে নৌকাডুবি জেলে নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় হাকালুকি হাওরে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আবদুল আউয়াল (৪০) নামের এক জেলে নিখোঁজ রয়েছেন। গত রোববার এ ঘটনা ঘটে।
আবদুল আউয়াল জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের হরিরামপুর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে থাকেন। তবে তাঁর প্রকৃত ঠিকানা জানা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার বিকেলে উপজেলার বেলাগাঁও গ্রাম থেকে দুটি নৌকায় আউয়ালসহ কয়েকজন জেলে তুরল বিলে মাছ ধরতে যান। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে োড়ো বাতাস শুরু হলে নৌকা দুটি ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও আউয়াল পারেননি।
জালের মালিক জজু মিয়া জানান, গতকাল সোমবার বিকেল পর্যন্ত ঘটনাস্থল ও এর আশপাশের বিভিন্ন জায়গায় কয়েকটি নৌকা নিয়ে গিয়ে খোঁজাখুঁজি করেও আউয়ালের সন্ধান পাওয়া যায়নি।