হাকালুকির আরও ১৩ জলমহালকে ‘স্থায়ী অভয়াশ্রম’ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলায় হাকালুকি হাওরের আরও ১৩টি জলমহালকে ‘স্থায়ী অভয়াশ্রম’ ঘোষণা করা হয়েছে। হাওরে মাছের আবাস্থল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার এই উদ্যোগ নিয়েছে। এর আগে গত বছর হাওরের পাঁচটি জলমহালকে ‘স্থায়ী অভয়াশ্রম’ ঘোষণা করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভূমি মন্ত্রণালয় থেকে মৌলভীবাজারের জেলা প্রশাসকের কাছে সম্প্রতি পাঠানো একটি চিঠিতে হাকালুকির কুলাউড়া উপজেলা অংশের কাংলি-গৌড়কুড়ি-চিকনাউটি গ্রুপ, জুড়ী অংশের চাতলা, আগধার ও মাইছলারডাক এবং বড়লেখা অংশের দুধাই, নিমু, কইয়ারকোণা, চিনাউরা-আগধার, চিনাউরা গ্রুপ, ৩৩/৩৭ মাইয়াজুড়ী, ৬৪/৩৭ নিরাই বিল-খাল, মালাম ও তেকোনী-কইয়েরমোড়া-কেশবদহর জলমহালকে ‘স্থায়ী অভয়াশ্রম’ ঘোষণা করার কথা জানানো হয়।জুড়ীর পশ্চিম বেলাগাঁও গ্রামের হাকালুকি ম ৎ স্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক সামছুল ইসলাম বলেন, ‘জলমহাল ইজারাকালে অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন ম ৎ স্যজীবী সমিতির আড়ালে অম ৎ স্যজীবী লোকজন টাকা দিয়ে বড় ভাগ বসান। উদ্যোগটি বাস্তবায়িত হলে এই প্রবণতা ঠেকানো যাবে।’জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘হাওরের ম ৎ স্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার এই উদ্যোগ নিয়েছে।’ গত ২৯ জানুয়ারি প্রথম আলোয় ‘হাকালুকির জলমহালগুলোকে স্থায়ী অভয়াশ্রম করার উদ্যোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।